ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘টাকা না ভালোবাসা, মেসিকেই সিদ্ধান্ত নিতে হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ৮ এপ্রিল ২০২৩
‘টাকা না ভালোবাসা, মেসিকেই সিদ্ধান্ত নিতে হবে’
লিওনেল মেসি

চলতি মৌসুমের শেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মাইনের (পিএসঝি) সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। অবশ্য তার সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাব্য সব চেষ্টায় চালিয়ে যাচ্ছে ক্লাবটি। তবে সেই সম্ভাবনা খুবই কম। 

এদিকে মেসিকে পেতে বিশ্বের নামিদামি ক্লাবগুলো অর্থের পসরা সাজিয়ে বসে আছে। এখন শুধু মেসির সবুজ সংকেতের অপেক্ষা।

এদিকে রেকর্ড পরিমাণ বেতনে তাকে দলে ভেড়াতে অফার করেছে সৌদি ক্লাব আল হিলাল। তাকে পাওয়ার লড়াইয়ে আছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। অন্যদিকে তাকে পুনরায় দলে পেতে নেমে পড়েছে পুরোনো ক্লাব বার্সেলোনাও। 

Advertisement

তবে জোর গুঞ্জন মেসি ফিরতে যাচ্ছেন পুরোনো ক্লাব বার্সেলোনায়। এরই মধ্যে মেসিকে পাওয়া নিয়ে কথা বলেছেন কোচ ও সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ, বার্সার সভাপতি ও সহ-সভাপতি সবাই। 

তবে তারা চাইলেই যে মেসিকে দলে ভেড়াতে পারবেন বিষয়টি এত সহজ না। কেননা মেসিরও তো মতামতের বিষয় আছে সেই সঙ্গে আছে কাতালান ক্লাবটির আর্থিক প্লেয়ার ফের নীতিও। 

মেসিকে ফেরানো নিয়ে বার্সার উর্ধ্বতন কর্তাদের এমন খোলামেলা কথায় ক্লাবটির সমর্থকদের মনে আনন্দের জোয়ার বইছে। যার বহিঃপ্রকাশ তারা দেখিয়েছে ক্যাম্প ন্যুয়ে কোপা দেলরের সেমিফাইনালের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এল ক্লাসিকো ম্যাচের ১০ মিনিটের সময় মেসি মেসি ধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো ক্যাম্প ন্যু। 

সাবেক ক্লাবে যখন মেসি এমন সম্মাননা পাচ্ছেন ঠিক তার বিপরীত বৈচিত্র বর্তমান ক্লাবে। ম্যাচের আগে তার নাম ঘোষণা কিংবা মাঠে তার পায়ে বল যাওয়ার পরই স্বাগতিক সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে।

বিষয়টি নিয়ে নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্টও। তিনি বলেন, এটা তার প্রতি ভালোবাসার একটা প্রদর্শনী বলা যায়। প্যারিসে তাকে দুয়োধ্বনি দেয়া হচ্ছে। এখানে আমরা ভালোবাসা দিচ্ছি।

ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা মেসিকেই নিতে হবে জানিয়ে সাবেক এই বার্সা সভাপতি বলেন, সে যদি আর্থিক দিক বিবেচনা করে তাহলে অবশ্যই সে অনেক ভালো ভালো অফার পাবে। কিন্তু যদি মনের কথা শোনে কিংবা ভালোবাসা চায় তাহলে বার্সেলোনার বিকল্প কোনো জায়গা পৃথিবীতে আর নেই। 

হুয়ান গাসপার্ট বিশ্বাস করেন, যে ক্লাবের হয়ে উত্থান হয়েছে মেসি নামক এক ধ্রুবতারার, সে ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টানবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!