ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এএফসির কমিটিতে বাংলাদেশি ৩ জন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯, ৯ এপ্রিল ২০২৩
এএফসির কমিটিতে বাংলাদেশি ৩ জন
ছবি: সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তিনটি ভিন্ন ভিন্ন কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই কমিটির মেয়াদ ২০২৩-২০২৭ সাল পর্যন্ত।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এএফসি কম্পিটিশন্স কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। বাফুফে সভাপতি ফিফা টেকনিক্যাল কমিটি, ফিফা মার্কেটিং অ্যান্ড টিভি রাইটস কমিটি, এএফসি সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটি ও এএফসি ইন্টারনাল অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য হয়েছেন। নাবিল আহমেদের সঙ্গে এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটিতে মিয়ানমার, থাইল্যান্ড, বাহরাইন, চীন, গুয়াম, কোরিয়ান রিপাবলিক, মালয়েশিয়া, কাতার ও উজবেকিস্তানের প্রতিনিধিরা রয়েছেন। 

Advertisement

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এএফসি মার্কেটিং কমিটির সদস্য হিসেবে আবারও জায়গা করে নিয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!