আর্থিক অনিয়ম: শোকজ নোটিশের জবাব দিতে বাফুফে কর্তারা ফিফায়
আর্থিক অনিয়মের অভিযোগে শোকজ নোটিশের জবাবে সশরীরে ফিফার সদর দফতর জুরিখে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তার সঙ্গী হয়েছেন বাফুফের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মুখে কুলূপ আঁটলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এ তথ্য স্বীকার করে জানান, আর্থিক অনিয়মে ফিফার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বাফুফের একাধিক কর্মকর্তা। বেঁধে দেওয়া সময়ে অনলাইনে তথ্য পাঠিয়েও ফিফার মন জয় করতে পারেননি সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তাই স্বশরীরে ফুটবলের সর্বচ্চো সংস্থায় গেছেন তিনি।
বাফুফের এই কর্মকর্তা আরো জানান, আবু নাঈম সোহাগের সফরসঙ্গীদের তালিকায় আছেন শোকজ নোটিশ পাওয়া অর্থ সহকারী অনুপম সরকার। জাতীয় দলের মিডিয়া ম্যানেজার হাসান মাহমুদ,কম্পিটেশন ডিপার্টমেন্ট হেড জাবের বিন তাহের আনসারি। সঙ্গে আছেন আইনজীবীও।
.png)
এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে ফিফার শোকজ নোটিশ পাওয়া অর্থ বিভাগের প্রধান আবু হোসেন এরই মধ্যে দেশ ছেড়েছেন। প্রায় দুই সপ্তাহ ধরে আছেন অস্ট্রেলিয়ায়। এত অভিযোগ থাকার পরও ফুটবল ফেডারেশন, কিভাবে তাকে দেশ ছাড়ার অনুমতি দেয়, তা নিয়েও উঠেছে প্রশ্ন।