অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর বসেছে ইকুয়েডরে। বরাবরের মতো এবারের আসরেও অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছে। এর মধ্যে ছয়টি দল উঠেছে ফাইনাল রাউন্ডে।
শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে গ্রুপ এ’তে থাকা ইকুয়েডর, ব্রাজিল ও চিলি। অন্যদিকে গ্রুপ বি’তে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে। বাকি দুই দল বলিভিয়া ও পেরু ছিটকে পড়ে শিরোপা প্রতিযোগিতা থেকে।
.png)
ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।
ফাইনাল রাউন্ডের শেষ দিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ২৩ এপ্রিল রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। দুই দলেরই এটি হবে শেষ ম্যাচ।
প্রসঙ্গত, এটি অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। করোনার কারণে একটি আসর পিছিয়ে যায়। তবে আয়োজক দেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি কর্তপক্ষ। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা।