[ খেলা ]
উড়ন্ত রোনালদোকে থামালো আল-ফায়হার
ক্রিস্টিয়ানো রোনালদো
জাতীয় দল ও ক্লাবের জার্সিতে সবশেষ তিন ম্যাচে ছয় গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিটি ম্যাচেই জোড়া গোল করেছেন তিনি। অবশেষে উড়ন্ত রোনালদোকে থামালো সৌদি ক্লাব আল-ফায়হার।
রোববার (৯ এপ্রিল) রাতে সৌদি প্রো লিগে আল-ফায়হারের মুখোমুখি হয়েছিল আল নাসর। এ ম্যাচে গোলশূন্য ছিলেন রোনালদো। এতে তার ক্লাব আল নাসরও গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে।
এর আগে পর্তুগালের জার্সিতে ইউরো বাছাই পর্বের ম্যাচে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর আল নাসরের হয়ে গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন।
গতকালের ম্যাচেই একাধিক সুযোগ পেয়েছিলেন জোড়া গোলের। ম্যাচের দুই অর্ধে গোলের ফিফটি-ফিফটি সুযোগ কাজে লাগাতে না পারায় আর স্কোরশিটে নাম লেখাতে পারেনননি।
এদিকে পয়েন্ট ভাগাভাগির পর ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে রইল রোনালদোর ক্লাব আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদ আল ওয়েদার মাঠে ২-০ গোলে জিতেছে। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট আল ইতিহাদের।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ক্রিস্টিয়ানো রোনালদো
লিংক সফলভাবে কপি হয়েছে!