ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

রাবাদার অন্যরকম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ১৫ এপ্রিল ২০২৩
রাবাদার অন্যরকম সেঞ্চুরি
কাগিসো রাবাদা। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে আগুন ঝড়া বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপন ধরান তিনি। তারই ধারাবাহিকতায় এবার অন্যরকম সেঞ্চুরি করলেন এ প্রোটিয়া পেস বোলার।

বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক রেকর্ডে নাম লেখালেন রাবাদা। বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। এ ম্যাচে আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক হন এ ডানহাতি পেসার। 

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন কাগিসো রাবাদা। এ কীর্তি গড়তে ৬৪তম ম্যাচ খেলেছেন তিনি।

এদিন মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে রেকর্ডটি গড়েন রাবাদা। গুজরাট ইনিংসের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ‘১০০’ পূর্ণ করেন ডানহাতি এই পেসার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!