[ খেলা ]
বাফুফে ভবন থেকে মুছে গেল সোহাগের নাম!
ছবি: সংগৃহীত
জালিয়াতির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এমন কর্মকান্ডে বাফুফে ভবন থেকে সাধারণ সম্পাদকের নামফলক মুছে ফেলেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (১৫ এপ্রিল) তার নামফলকটি উঠে দেয় বাফুফে। এদিকে তার এমন কর্মকান্ডের পর সোহাগের যারা ঘনিষ্ঠ ছিলেন সেই এক্সিকিউটিভদের অনেকেই সংবাদমাধ্যম দেখে খানিকটা এড়িয়ে গেছেন। নির্বাহী কমিটির কর্মকর্তারাও সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চান না।
ফেডারেশনের নির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে সংকটময় পরিস্থিতি বলে মনে করেন, ‘শুধু ফেডারেশন নয়, বাংলাদেশের ফুটবলেরই সঙ্কটময় সময় চলছে’।
.png)
কাল সন্ধ্যায় ফিফা থেকে সোহাগের নিষেধাজ্ঞার খবর আসে। এরপর থেকে ফুটবলাঙ্গনে চলছে তোলপাড়।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!