ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাবরের মুখে রোজার টোটকা, যা বললেন ল্যাথাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ১৬ এপ্রিল ২০২৩
বাবরের মুখে রোজার টোটকা, যা বললেন ল্যাথাম
বাবর আজম ও টম ল্যাথাম

সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে পবিত্র রমজান মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরকতময় এ মাসের শেষ দশকের চতুর্থ দিন আজ। এরই মধ্যে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

শুক্রবার গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। এ ম্যাচে কিউইদের মাত্র ৯৪ রানে গুটিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাবরের দল। মূলত এরপরই পবিত্র মাহে রমজান সম্পর্কে বাবরের কাছ থেকে গল্প শুনে রীতিমতো অবাক হন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

মুসলিম ক্রীড়াবিদদের এই সাধনায় অনেক সময়ই বিস্ময় প্রকাশ করেন ভিন্ন ধর্মের মানুষেরা। এই যেমন পাকিস্তানে ক্রিকেট খেলতে এসে ক্রিকেটাররা রোজা রেখে শুনে অবাক হয়ে গেলেন কিউই স্কিপার টম ল্যাথাম। 

Advertisement

ম্যাচ শেষে তিনি এ নিয়ে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। জানতে চান, রোজার সব নিয়ম-কানুন। সারাদিন না খেয়ে থাকা লাগে শুনে অবাক হয়ে যান ল্যাথাম। তার চোখেমুখে ছিল অবিশ্বাসী এক হাসি। তবে বাবরের মুখ থেকে বিস্তারিত জেনে ল্যথাম প্রশ্ন করেন বাবরকে, সে এখনো না খেয়ে আছে কিনা?
তবে না খেয়ে থাকার বিষয়টা কোনোভাবেই মানতে পারছিলেন না ল্যাথাম। বারবার জানতে চাচ্ছিলেন, কষ্ট হয় নাকি বাবরের? না কি সে এখন অভ্যস্ত হয়ে গেছে। বাবরও হেসে উত্তর দেন ল্যাথামকে। এই পুরো ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বাবরের সঙ্গে লাথামের এই কথোপকথন এবং ল্যাথামের বিস্মিত হওয়া দেখে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও। প্রশংসায় ভাসাচ্ছেন বাবর আজম। এ সময় ল্যাথামের জন্যও শুভকামনা জানিয়েছেন অনুরাগীরা।
 
এর আগে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন বাবর আজম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!