[ খেলা ]
সৌরভকে খোঁচা মারলেন শাস্ত্রী
ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেছে দিল্লি ক্যাপিটালস। জিততে তো পারেইনি উল্টো সবকটি ম্যাচেই হারের তেতো স্বাদ পেতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। এতে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
চলমান আসরে দিল্লির হতশ্রী অবস্থার কারণে সম্প্রতি রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলিকে তোপ দেগেছিলেন বীরেন্দ্র শেবাগ। এবার সৌরভকে খোঁচা মারলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
শনিবার দিল্লির পঞ্চম হারের দিনে ধারাভাষ্যের সময়টাকেই সৌরভকে খোঁচানোর জন্য বেছে নিয়েছেন শাস্ত্রী।
.png)
তিনি বলেন, ‘লড়াই করে হারা এক জিনিস, প্রতিপক্ষের কাছে পাত্তা না পাওয়া আরেক জিনিস। সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দলের হারগুলো ঠিক হার নয়, এগুলো রীতিমতো হাতুড়িপেটা। তার উচিত ডাগআউট ছেড়ে ওপরতলায় চলে আসা। অবশ্যই এটা নিয়ে তার ভাবা উচিত।’
দিল্লির একের পর এক ম্যাচ হারের কারণ ব্যাখ্যাতেও বেশ মজা করেছেন শাস্ত্রী। তিনি বলেন, দিল্লির সমস্যা হলো ওদের প্রধান কোচ পন্টিং ও অধিনায়ক ওয়ার্নারের হারের অভ্যাস নেই। টানা হারতে থাকায় ওরা জেতার উপায় বের করতে পারছে না।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!