ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌরভের সঙ্গে দূরত্ব বাড়ালেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ১৭ এপ্রিল ২০২৩
সৌরভের সঙ্গে দূরত্ব বাড়ালেন কোহলি
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে দু’জনেই সাবেক। একজন অধিনায়কত্বে, অন্যজন সাবেক বোর্ড প্রেসিডেন্ট। তবে হঠাৎই তাদের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এর ফলে একে অপরকে মুখ দেখাদেখি তো বটেই, নিজেদের মধ্যে দূরত্বও বজায় রাখছেন তারা। এবার সৌভরকে সামাজিক যোগযোগ মাধ্যমে আনফলো করলেন এ ব্যাটার।

ঘটনার শুরু শনিবার ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে। এ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। 

এদিন ম্যাচ শেষে দিল্লির খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেছেন কোহলি। কিন্তু সৌরভ এড়িয়ে গেছেন কোহলিকে। কোহলি এরপর দিল্লির ডিরেক্টর অব ক্রিকেটকে দেখতে পেছন ফিরে তাকিয়েছিলেন। 

Advertisement

রোববার ফটো শেয়ারিং হ্যান্ডেল ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভকে আনফলো করেছেন কোহলি। 

প্রসঙ্গত, ২০২১ সালের বিশ্বকাপ শেষে ভারতের টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। এরপর ওয়ানডের অধিনায়কত্বও চলে যায়, যা বেশ আলোড়ন তুলেছিল। 

কোহলি তখন দাবি করেন, বিসিসিআই থেকে তাঁকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি সৌরভ তখন এর বিরোধিতা করেন। এরপর টেস্ট থেকেও কোহলির অধিনায়কত্ব চলে যায়। এক বছরেরও বেশি সময়ের আগের এই ঘটনার রেশ হয়তো রয়ে গেছে এখনো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!