সোমবার (১৭ এপ্রিল) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (বাফুফে)। এর গত শুক্রবার আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সোহাগের পদ শূণ্য থাকার তিন দিনের মাথায় ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে এ দায়িত্ব পূরণ করল বাফুফে।
আজ সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের দৈনন্দিন অনেক কর্মকান্ড চলে। আমাদের কাজ চলমান রাখার জন্য ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’
.png)
২০১৬ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন ইমরান। এরপর প্রটোকল বিভাগের ম্যানেজারও দায়িত্ব পালন করেন। এবার একই সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বকাল প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘তাকে ৩ মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এই দায়িত্ব অনাধিক ৬ মাসের জন্য।’
বাফুফে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদকের জন্য বিজ্ঞপ্তি প্রদান করবে, ‘আমরা মাস তিনেক পর পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ সম্পাদক নিয়োগ প্রক্রিয়ায় যাব। এর আগ পর্যন্ত ইমরান কাজ চালিয়ে যাবে।’