[ খেলা ]
সোহাগের বিরুদ্ধে তদন্ত করবে বাফুফে
ছবি: সংগৃহীত
জালিয়াতি ও আর্থিক অনিয়মের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ আর্ন্তজাতিক ফুটবল সংস্থা (ফিফা)। নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকার জরিমানাও তাকে করেছে ফিফা। তার এই অসঙ্গতি বিরুদ্ধে তদন্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (১৭ এপ্রিল) এক জরুরি সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি ৩০ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে।’
দশ জনের বিশেষ কমিটি আছেন বাফুফের চার সহ-সভাপতির সঙ্গে তিন সদস্য সত্যজিতৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন,জাকির হোসেন চৌধুরি এবং ইন্টারনাল অডিট কমিটির তিন সদস্য।
.png)
আবু নাইম সোহাগের কর্মকান্ডে আর্থিক অসঙ্গতি ধরা পড়েছে। এই দায় ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এড়াতে পারেন না এর উত্তরে তিনি বলেন, ‘ফিন্যান্স কমিটির কোনো দায় বা ব্যর্থতা ফিফার রিপোর্টে নেই। এটা সম্পূর্ণ সাধারণ সম্পাদকের ভুল। এর দায় আমরা নেব না।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!