ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঈদের পর মাঠে ফিরছেন তাসকিন, জানাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ১৯ এপ্রিল ২০২৩
ঈদের পর মাঠে ফিরছেন তাসকিন, জানাল বিসিবি
তাসকিন আহমেদ

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পেস বোলার তাসকিন আহমেদ। গত কয়েকবছরে গতি ও সঠিক লাইন-লেন্থে বল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে চলতি মাসের শুরুতে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট থেকে ছিটকে যান এ তারকা পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আর সেই সিরিজের জন্য ঘোষিত দলেও জায়গা হয়নি তাসকিনের। বিষয়টি নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও এবার তার ইনুজরি নিয়ে মুখ খুলেছে জানিয়েছে বিসিবি।

সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে পুনরায় কবে মাঠে ফিরতে পারবেন তাসকিন সে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

Advertisement

তিনি বলেন, সাধারণত এ ধরণের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। এমনকি খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন-চার সপ্তাহ সময় লেগে যায়। তাসকিনেরটা স্ট্রেইন গ্রেড ওয়ান।

তিনি আরো বলেন, ‘ঈদের পর তাসকিনের তিন সপ্তাহ সম্পন্ন হবে। এরপর আরো সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। তিন সপ্তাহ পর তাসকিনের কেমন উন্নতি হয়েছে সেটার ওপর নির্ভর করে ওর মাঠে ফেরা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!