ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনায় যা করছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ২৫ এপ্রিল ২০২৩
বার্সেলোনায় যা করছেন মেসি
বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

নানা গুঞ্জনের মাঝেই স্ত্রী সন্তানদের নিয়ে পুরোনো ঠিকানা বার্সেলোনায় উড়াল দিয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব পাড়ায় ফিরে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটছে তার। আর এতেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন লিও ভক্তরা।

চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তার পরবর্তী সম্ভাব্য ক্লাব বার্সেলোনায় হতে যাচ্ছে। তবে ক্লাবটির সঙ্গে নতুন সম্পর্কের আগেই কাতালোনিয়ায় পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা। ঝটিকা এ সফরে লিও নাকি ১৫টি স্যুটকেস নিয়ে সেখানে গেছেন।

এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম  মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মূলত বার্সায় অবকাশ যাপন করবেন মেসি। তার এই ভ্রমণ ক্লাবের সঙ্গে সম্ভাব্য দলবদলের বিষয়ে কোনো আলোচনা হবে না বলেও নিশ্চিত করা হয়েছে।

Advertisement

এদিকে পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথা পাকাপাকি হওয়ার আগেই অবকাশ কাটাতে বার্সেলোনায় অবস্থান করছেন মেসি। এরপর সেখানে সাবেক বার্সা সতীর্থদের সঙ্গে ডিনারও সেরেছেন তিনি।

ছুটির সময়টা বার্সেলোনায় নিজ বাড়িতে কাটিয়েছেন মেসি। আর সেখান থেকেই তার সঙ্গে বার্সাকে জড়িয়ে নতুন আলোচনা আরো গভীর হয়েছে। 

মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সায় মেসির উপস্থিতি গুঞ্জনকে পুরো তথ্যযুদ্ধে পরিণত করেছে। নিশ্চিত-অনিশ্চিত নানা মাধ্যম থেকে ছড়াচ্ছে এসব তথ্য। এর মাঝে মেসিকে প্রকাশ্যে দেখলেই তার সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নিতে ছুটে যাচ্ছেন ভক্তরা।

প্রতিবেদনে বলা হয়, বার্সা কর্তৃপক্ষের সঙ্গে মেসির আপাতত কোনো মিটিং না হলেও, ক্লাবটির কয়েকজন সতীর্থের সঙ্গে ডিনার করেছেন মেসি। সেই ফুটবলাররা এখনও খেলছেন কাতালান ক্লাবটির হয়ে। তাদের মধ্যে সেই নির্ধারিত মিটিংয়ে ছিলেন মেসির বন্ধু সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবা।

স্প্যানিশ সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে ১.০৫টা পর্যন্ত বার্সেলোনার এনিগমা রেস্টুরেন্টে অবস্থান করেন মেসি ও তার সাবেক সতীর্থরা। রেস্তোরাঁটি বার্সার বিখ্যাত শেফ আলবার্ট আদ্রিয়া পরিচালনা করেন। মেসির সঙ্গে বার্সার তারকা ফুটবলারদের মিটিংয়ের সেই খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। 

এরপরই সবার মনোযোগ সেই মিটিং ও তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে। কেননা এই মুহূর্তে বার্সা মেসির সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তবে সেই মিটিংয়ে তাদের কথোপথনের বিষয় নিয়ে কোনোকিছু নিশ্চিত করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!