বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কেকেআর। এ ম্যাচে আইপিএলে টিকে থাকতে হলে জিততেই হবে নীতিশ রানার দলকে। এ ম্যাচে পুনরায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের। এমনটিই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
দেশের জার্সিতে ছন্দে থাকা লিটনকে এক ম্যাচ দিয়ে বিচার করা সঠিক হবে না বলেও আনন্দবাজারের প্রতিবেদনটিতে উল্লেখ করেছে।
.png)
সেখানে আরো বলা হয়, একাদশে লিটন সুযোগ পেলে সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সুনীল নারাইনের।
লিটন কেকেআরে আসার আগে ছন্দেই ছিলেন। কোহলিদের বিরুদ্ধে তাকে প্রথম একাদশে ফেরানো হতে পারে। কিন্তু লিটন বিদেশি ক্রিকেটার হওয়ায় একাদশে ফিরলে বাদ যাবেন কে এ প্রশ্ন অনেকেরই। সেক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে নারাইনের নাম।
চলতি আইপিএলে বল কিংবা ব্যাট হাতে তেমন কিছুই করতে পারছেন না নারাইন। বারবার ব্যর্থ হওয়ার পরও কেন তাকে প্রতি ম্যাচে খেলানো হচ্ছে সেটিও প্রশ্ন অনেকেরই। ব্যাঙ্গালুরুর উইকেটে স্পিন কোনো কাজে লাগবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে নারাইনকে বসিয়ে লিটনকে পুনরায় খেলানো হতে পারে।