ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনকে ছাড়াই ব্যাটিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ১৬ এপ্রিল ২০২৩
লিটনকে ছাড়াই ব্যাটিংয়ে কলকাতা
লিটন দাস

মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচেও নাইটদের ডেরায় সুযোগ হয়নি বাংলাদেশি লিটন দাসের।

রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে লড়াই করবে কলকাতা। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায়। এ ম্যাচে জয় ছিনিয়ে নিতে দু’দলই মুখিয়ে আছে। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisement

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা। ফলে আইপিএল অভিষেকের অপেক্ষা আরো দীর্ঘ হল লিটনের।

এদিকে মুম্বাইয়ের অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। দলটির নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়াও মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।

কলকাতার একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, নারায়ন জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।

মুম্বাই একাদশ: ক্যামেরুন গ্রিন, ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ভদ্র, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকেন, পিয়ুস চাওলা, দাউন জনসেন ও রাইলি মেরেদিথ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!