[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩
লিটনের বিদায়ে কলকাতায় আরেক ‘বাঙালি’
ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো কলকাতার জার্সিতে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। তবে পারিবারিক কারণে আসরের মাঝপথেই দেশে ফিরেছেন তিনি। এরপর থেকে নাইটদের বাঙালি সমর্থকদের মনের কোণে আক্ষেপ জমতে শুরু করে। অবশেষে সেই আক্ষেপে এবার জল ঢালল ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের ১৬তম আসরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কে দলে নিয়েছিল কেকেআর। পদবি রয় হলেও বাংলা বা ভারতের সঙ্গে জেসনের আদৌ কোনও সম্পর্ক নেই। কিন্তু সমর্থকদের অনেকেই প্রশ্ন করেছিলেন জেসনের পদবি নিয়ে। মূলত তারই জবাব দিয়েছে কেকেআর।
.png)
নাইট রাইডার্স জেসনের একটি ছবি দিয়ে টুইট করে লিখেছে, ‘যারা জিজ্ঞাসা করছিলেন জেসন রয় বাঙালি কি না, তাঁদের বলি, কেকেআরের প্রত্যেক ক্রিকেটার মনের দিক থেকে পুরোপুরি বাঙালি।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন জেসন। ৩ ম্যাচ মিলিয়ে ১৭০.২১ স্ট্রাইক রেটে ১৬০ রান করেছেন তিনি।
শনিবার দুপুরে ইডেন গার্ডেন্সে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নীতীশ রানাদের।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!