ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঝপথে আইপিএল ছাড়লেন, কত টাকা পাবেন লিটন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৬, ২৮ এপ্রিল ২০২৩
মাঝপথে আইপিএল ছাড়লেন, কত টাকা পাবেন লিটন?
লিটন দাস

আইপিএলের মাঝপথে পারিবারিক কারণে অনাকাঙ্ক্ষিতভাবে দেশে ফিরেছেন লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজের জন্য কয়েকদিন পর এমনিতেই তাকে ফিরতে হতো। তবে আজ (শুক্রবার) একটু আগেভাগেই ফিরেছেন টাইগার ওপেনার।

লিটনকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তিনি ম্যাচ খেলতে পেরেছেন মাত্র একটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে লিটন কত টাকা পাবেন আইপিএল থেকে?

Advertisement

লিটন যোগ দেওয়ার পর থেকে পাঁচটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে শুধু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশে ছিলেন এ ব্যাটার। সেই ম্যাচে ব্যাট হাতে করেন মাত্র ৪ রান। তার চেয়েও বাজে উইকেটকিপিংয়ের জন্য তিনি সমালোচিত হন। দুটি সহজ স্টাম্পিং মিস করেন।

অনেকের মতে, প্রথমবার আইপিএলে খেলার চাপ থেকেই গড়বড় করে ফেলেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার লিটন দাস। কিন্তু এরপর তাকে আর একাদশে নেয়নি পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থাকা কলকাতা।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি দেশের হয়ে খেলার জন্য পুরো আইপিএল দলের সঙ্গে না থাকতে পারেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি তাকে পুরো বেতন দেওয়ার ব্যাপারে দায়বদ্ধ নয়। এক্ষেত্রে খেলা এবং না খেলা মিলিয়ে যতগুলো ম্যাচে তাকে পাওয়া গেছে, ততগুলো ম্যাচের জন্য তাকে অর্থ দেওয়া হবে।

সেই হিসেবে কোয়ালিফায়ার বাদে ৫০ লক্ষ রুপি দিয়ে লিটনকে অন্তত ১৪টি ম্যাচে খেলার জন্য কেনা হয়েছিল। তাই প্রতি ম্যাচে লিটনের প্রাপ্য ছিল আনুমানিক সাড়ে তিন লক্ষ রুপির আশপাশে। এ হিসেবে ৫ ম্যাচের জন্য সাড়ে ১৭ লক্ষ রুপির মতো পাবেন লিটন। সেখান থেকে আবার কর বাবদ অর্থ কাটা হবে।

তবে এখানেও একটা কিন্তু আছে। আইপিএল দলগুলো যখন খেলোয়াড় কেনে, তখন তাদের জাতীয় দলের সূচি জেনেই দলে নেয়। লিটনের ক্ষেত্রেও নাইট রাইডার্সের একইভাবে চুক্তি করার কথা। সেক্ষেত্রে লিটন আরো বেশি অর্থ পেতে পারেন। তবে তিনি আসলে কত টাকা পাবেন, সেটা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি এবং লিটনই জানেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!