আইপিএল চলাকালীন সময় হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন লিটন দাস। ১৯ দিনের মাথায় কলকাতা ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন তিনি। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) পারিবারিক কারণে এই টাইগার ব্যাটারকে বাংলাদেশে ফিরতে হয়েছে।
লিটনের বদলে কলকাতা কাকে দলে নিবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তার বদলি হিসেবে সম্ভাব্য তিনজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। তারা হলেন-
.png)
ট্রাভিস হেড: অস্ট্রেলিয়ার এই ব্যাটার ভারতে এসে দেখিয়েছেন কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন তিনি। বাঁহাতি এই অজি ব্যাটার ওপেনার হিসাবেও খেলতে পারেন, একই সঙ্গে স্পিন বলেও বেশ পারদর্শী। ওপেনার লিটনের বদলে তাকে দলে নিতে পারে কলকাতা।
ড্যারিল মিচেল: নিউজিল্যান্ডের মিচেলের দিকেও নজর দিতে পারে কলকাতা। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাট হাতে দলের প্রয়োজন মেটানোর সামর্থ্য রয়েছে এই কিউই ক্রিকেটারের। যদিও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন মিচেল। তবে বোর্ড অনুমতি দিলে কলকাতার জার্সিতে দেখাও যেতে পারে এই ক্রিকেটারকে।
মোহাম্মদ নবী: আফগানিস্তানের অভিজ্ঞ তারকা এই ক্রিকেটার গত মৌসুমেও কলকাতার জার্সিতে খেলেছেন। যদিও সেবার মাঠে নামার সুযোগ হয়নি নবীর। এবার তাকে কম মূল্যে আবারও দলে নিতে পারে কেকেআর। নবীর মতো অলরাউন্ডারকে পেলে বাড়তি সুবিধা পাবে কলকাতা। বিশেষ করে সুনীল নারাইনের বিকল্প হিসেবে নবীকে ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।