ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

সুযোগ হয়েও হলো না লিটনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২৬ এপ্রিল ২০২৩
সুযোগ হয়েও হলো না লিটনের
লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচেও কলকাতার একাদশে সুযোগ হয়নি বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের।

বুধবার এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। ম্যাচটি মাঠে গড়াবে রাত আটটায়। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। 

Advertisement

আজকের ম্যাচে হেরে গেলে আইপিএলের তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হবে কলকাতার। এ ম্যাচে জিততে হলে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে হবে নাইটদের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও ডাগআউটে বসে থাকতে হবে লিটন দাসকে।

কলকাতার একাদশে সুযোগ না হলেও ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায় সুযোগ হয়েছে লিটন দাসের।

এতে লিটনের আইপিএল ক্যারিয়ার রাঙানোর অপেক্ষা খানিকটা বাড়লো। এর আগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। দিল্লির বিপক্ষে ওই ম্যাচে ৪ বলে ৪ রান করেছিলেন তিনি।

কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, জেসন রয়, নারায়ন জগদিশান, সুনীল নারাইন, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, ডেভিড ওয়াইজ, বৈভব অরোরা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্ত্তী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!