টুর্নামেন্টের অতীত ইতিহাস থেকেই হয়তো এবারের আইপিএলে লিটন-মুস্তাফিজদের একাদশে সুযোগ পাওয়ার শঙ্কার কথাই জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে ম্যাচ পাওয়া নিয়ে কদিন আগে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘(লিটন-মুস্তাফিজদের খেলাবে না) তেমন কোনো সন্দেহ আমার ছিল না কখনো। জানে সবাই, ওরাও জানে। এটা অজানা কিছু না। যারা গেছে তারাও জানে (খেলাবে না)।’
চট্টগ্রামে গত মার্চে এনওসি দিতে দেরি হওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ শেষে নাজমুল হাসান পাপন আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কিনা।’
.png)