ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে এগিয়ে যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ৩ মে ২০২৩
এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে এগিয়ে যিনি
ছবি- সংগৃহীত

২০২১ সাল থেকে মাসের সেরা খেলোয়াড়দের সম্মানিত করে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই ধারবাহিকতায় চলতি বছরের গেল এপ্রিলের জন্য তিনজন সেরা পুরুষ ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে বিশ্ব ক্রিকেকের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান, শ্রীলংকার স্পিনার প্রবাথ জয়সুরিয়া এবং নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমান।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজে খেলছে পাকিস্তান। চলমান সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন ফখর জামান। কিউইদের বিপক্ষে দুটি শতক হাঁকিয়েছেন তিনি। যে কারণে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন এই ৩৩ বছর বয়সি ব্যাটার।

Advertisement

মাস সেরা হওয়ার দৌড়ে আছেন লংকান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়াও। মাত্র ৭ টেস্টেই ৫০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন জয়সুরিয়া। ক্রিকেট ইতিহাসেই যা দ্রুততম। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়েছেন জয়সুরিয়া।  

ফখর ও জয়সুরিয়ার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমানও। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতান চ্যাপমান। এই জয়ে পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ হার ঠেকাতে সমর্থ হয় নিউজিল্যান্ড।

৫৭ বলে ১০৪ রানের ইনিংসটি ছাড়াও এই সিরিজে ৪২ বলে ৭১ রানের আরও একটি ইনিংস খেলেছেন এই ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!