ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রনিকে নিয়ে একদিন পর আইসিসির পোস্ট, সেখানেও বিরাট ভুল!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ২৮ মার্চ ২০২৩
রনিকে নিয়ে একদিন পর আইসিসির পোস্ট, সেখানেও বিরাট ভুল!
ছবি: ডেইলি বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ডার্ক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে ২২ রানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন টাইগার ওপেনার রনি তালুকদার, পেয়েছেন ম্যাচসেরার খেতাবও।

সাধারণত কোনো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার দিন আইসিসি সেটি নিয়ে পোস্ট করে থাকে। ম্যাচের সেরা খেলোয়াড় বা কারো বিশেষ কোনো অর্জন থাকলে সেটিও দ্রুততম সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করে থাকে আইসিসি।

তবে প্রথম টি-২০র ম্যাচসেরা রনি তালুকদারের ক্ষেত্রে এসব কিছু হয়নি। ম্যাচ শেষ হওয়ার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে পোস্ট করেছে আইসিসি। দুঃখের বিষয়, সেখানেও আবার ভুল তথ্য দিয়েছে সংস্থাটি।

Advertisement

মঙ্গলবার সকাল ১০টায় রনিকে নিয়ে একটি ছবি পোস্ট করে আইসিসি। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ওপেনার রনি তালুকদার।

এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু ছবিতে গিয়েই বেধেছে বিপত্তি। এ ম্যাচে রনি ৬৭ রান করেন। তবে আইসিসি ভুলক্রমে সেটি দেখিয়েছে ৬৭ ওভার! যা নিঃসন্দেহে সংস্থাটির খামখেয়ালির এক উদাহরণ।

অবশ্য বিষয়টি নিয়ে চুপ থাকেননি টাইগার ভক্তরা। তৌহিদ মাহমুদ তুহিন নামের এক ভক্ত লিখেছেন, একদিন পরে হুস হইলো তোগো? এছাড়া অপূর্ব চন্দ্র দত্ত নামের আরেক ক্রিকেটভক্ত লিখেছেন, প্রিয় আইসিসি, এটা ৬৭ ওভার নয়, ৬৭ রান হবে।

এছাড়া আরো অনেকেই আইসিসির ভুল ধরিয়ে দিয়ে মন্তব্য করেছেন। যদিও কয়েক ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ছবিটি সংশোধন করা হয়নি।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!