বাংলাদেশ সফর বাতিল হলেও আগামী জুনেই এশিয়া ট্যুরে আসছেন মেসি-দিবালারা। সবকিছু ঠিক থাকলে ইন্দোনেশিয়া ও চীনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন তারা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুনে এশিয়া ট্যুরে আসছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ীদের সম্ভাব্য দুই প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও চীন।
সেখানে দাবি করা হয়েছে, ব্যাপক অর্থ লগ্নি করে মেসিদের চীনা মুল্লুকে নিচ্ছে দেশটি। এছাড়া চলতি বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরাইল ইস্যুকে কেন্দ্র করে দেশটি থেকে সরিয়ে টুর্নামেন্টটি নেওয়া হয়েছে আর্জেন্টিনায়। এবার সেই ইন্দোনেশিয়া সফরেই যাচ্ছে মেসিরা।
.png)
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো মেসিদের ম্যাচ আয়োজন করতে চায় ইন্দোনেশিয়া।
এদিকে ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো।
চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ স্তাদি মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।