চলতি মৌসুমে পিএসজির জার্সিতে ২৫ গোল করেছেন এমবাপ্পে। আর তাতেই অনন্য ইতিহাস গড়েছেন তিনি। একুশ শতকের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে লেগ ওয়ানের ৪ মৌসুমেই ২৫ গোলের কীর্তি গড়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার।
এমনটি জানিয়েছে ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএন। তাদের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার লেগ ওয়ানের পয়েন্ট টেবিলের তলানির দল আজাচ্চিওর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় পিএসজি। এতে জোড়া গোল করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে লিগটিতে ২৫ গোল করেন তিনি।
.png)
এর আগে ১৯৫৯-৬০ মৌসুমে এ কৃতিত্ব দেখান থাডি সিসোস্কি। এবারের লেগ ওয়ানে সবশেষ ৫ ম্যাচে ৭ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে টানা ৫ খেলায় লক্ষ্যভেদ করেছেন তিনি।
এ নিয়ে চলমান মৌসুমে একনাগাড়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি তার দীর্ঘ ক্যারিয়ারে একটানা দ্বিতীয় সর্বাধিক নিশানাভেদের কীর্তি এটি।