ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সমর্থকদের কঠিন ‘শাস্তি’ দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৮ মে ২০২৩
সমর্থকদের কঠিন ‘শাস্তি’ দিল পিএসজি
ফাইল ছবি

লিওনেল মেসির অননুমোদিত সৌদি আরব সফর ঘিরে উত্তপ্ত ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ক্লাবের অনুমতি ব্যতীত আর্জেন্টাইন তারকার সৌদি সফর মানতে পারছেন না দলটির সমর্থকরা। মেসি-পিএসজির এ বিরোধের উত্তাপের প্রভাব পড়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের ওপরও। 

পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী ‘আলট্রাস’ এর পক্ষ থেকে নেইমারের বাসার সামনে গিয়ে তার ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছে। সমর্থকদের এমন আচরণে অবশ্য খুশি হতে পারেননি পিএসজি। হতাশা প্রকাশ করে তখনই বিবৃতি দেয় ফরাসি ক্লাবটি যেখানে তারা পূর্ণ সমর্থন দেয় ফুটবলারদের।

বিবৃতিতেই শেষ নয়, এবার সেই সব সমর্থকদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে ক্লাবটি। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসজি আলট্রাস নামক কট্টর সমর্থকদের ট্রয়েসের বিপক্ষে ম্যাচ দেখা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

এই ম্যাচে প্যারিসের দলটির সঙ্গে ৯০০ ভক্তের যাওয়ার কথা ছিল, যেখানে আলট্রাস গোষ্ঠীর ৪৫০ সমর্থকও ছিলেন। কিন্তু যারা মেসি ও নেইমার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের শাস্তির অংশ হিসেবে আলট্রাস গোষ্ঠীর ৪৫০ সমর্থকের টিকিট ব্লক করা হয়েছে।

ভবিষ্যতে যেন সমর্থকরা এমন কাণ্ড না করে সেজন্যই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!