ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নরম হয়েছে পিএসজি, মেসিকে নতুন প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ৮ মে ২০২৩
নরম হয়েছে পিএসজি, মেসিকে নতুন প্রস্তাব
লিওলেন মেসি

বিগত কয়দিন ধরে লিওনেল মেসির সৌদিভ্রমণ নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া। অনুমতি ছাড়া পর্যটন দূতের ভূমিকায় মধ্যপ্রাচ্যের দেশটিতে সফরে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন না করার বিষয়টিও শোনা যাচ্ছিল জোরেশোরে।

এরপর জানা যায়, এক মাস আগেই প্যারিসে না থাকার বিষয়টি ঠিক করে রেখেছেন মেসি। পিএসজির সঙ্গে বিচ্ছেদ যখন চূড়ান্ত ভাবা হচ্ছে, ঠিক তখনই পাওয়া গেছে নতুন খবর। টাইমসের বরাতে গোল ডটকম জানিয়েছে, ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় পিএসজি।

বিতর্কের মাঝেই অনুমোদনহীন সফরের জন্য পিএসজি কর্তৃপক্ষ ও সতীর্থদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চান মেসি। নির্ধারিত সফরের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। পরপবর্তীতে নিষেধাজ্ঞা আসায় অনুতপ্ত বলেও জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Advertisement

এরপরই ক্লাবের তরফে আর্জেন্টাইন তারকাকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবেদন বলছে, অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণে মেসিকে নিয়েই পরিকল্পনা করছে প্যারিস জায়ান্টসরা। তবে মেসির দিক থেকে এ বিষয়ে মেসির ভাবনা জানা যায়নি।

গত ৩ মে মেসির বিরুদ্ধে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপর সমর্থকরা মেসির বাড়ির সামনে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। যদিও পরবর্তীতে সেই ঘটনায় নিন্দা জানায় পিএসজি। তবে আগামী মৌসুমে আর আর্জেন্টাইন মহাতারকাকে দলে না রাখারও ঘোষণা দেয়।

সে সময় ফরাসি গণমাধ্যম জানিয়েছিল, মেসির অনুমোদনহীন সৌদি যাত্রাকে মারাত্মক ভুল হিসেবে দেখছে পিএসজি। আর তাই আগামী দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারকা এ ফুটবলারকে। লিগ ওয়ানের অন্তত দুইটি ম্যাচ খেলতে পারবেন না মেসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!