[ খেলা ]
যে কারণে কঠিন শাস্তি পেলেন ইংল্যান্ডের ফুটবলার
আইভান টনি। ছবি- সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের স্টাইকার আইভান টনি। চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের পরেই ছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাকে আট মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসেসিয়েশন!
মূলত জুয়া খেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় কঠিন শাস্তি পেয়েছেন টনি। আগামী আট মাস নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৫০ হাজার পাউন্ডও জরিমানা গুনতে হবে তাকে।
বিষয়টি নিয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, টনির বিরুদ্ধে মোট ২৬২টি অভিযোগ ছিলো। যার মধ্যে ৩০টি অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায় নি। বাকি ২৩২টি অভিযোগের সত্যতা টনি নিজেই স্বীকার করে নিয়েছেন।
টনি এই অপরাধগুলো করেছেন ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২৩ জানুয়ারির মধ্যে। জুয়া খেলার অভ্যাস থেকে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটতে পারে বলে মনে করে এফএ।
শাস্তির মেয়াদ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত কোনো ধরণের ফুটবলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!