ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী দলের ম্যানেজার মঞ্জুর বিষয়ে যা বললেন পাপন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ২০ মে ২০২৩
নারী দলের ম্যানেজার মঞ্জুর বিষয়ে যা বললেন পাপন 
ছবি: সংগৃহীত

সাম্প্রতি নারী দলের শ্রীলংকা সফর নিয়ে অনেকগুলো অভিযোগ সামনে আসে। যার মধ্যে একটি নারী দলের ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে উঠেছে কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। সে বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বৃহস্পতিবার (১৮ মে) মিরপুর শের-ই বাংলায় কথা বলেছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেন, ‘আমি শুধু একটা জিনিস জানি মঞ্জু হচ্ছে আমাদের প্রধান নির্বাচক ছিল। নারী ক্রিকেটারদের বেশ কয়েকটা সিরিজে আমরা ম্যানেজার দিতে পারিনি, তখন আমাদের কোনো ম্যানেজার ছিল না। সে কারণে মঞ্জুর ম্যানেজার এবং নির্বাচক দুটোর দায়িত্বই পালন করেছে।’

তবে নতুন করে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে পাপন বলেন, ‘এখন একজন ম্যানেজার নিয়েছি, কাকে নিয়েছে আমি ঠিক জানি না, আমি শুনিনি। কিন্তু ম্যানেজার বানানো হলেও, সে নাকি টিমের সাথে যায়নি।’

Advertisement

এদিকে মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ আসার পরই বিসিবি সভাপতি ক্রিকেট পরিচালনা বিভাগকে বলেছিলেন, ‘আমি তার বিরুদ্ধে অভিযোগ শুনেই ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়েছি, যদি সমস্যা থাকে বসে কথা বলতে বলেছি। কারণ এখানে আমি সাংঘর্ষিক কোনো কিছু দেখি না। সব সময় নির্বাচক যেতে পারে, টিম ম্যানেজাররাও যায়।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!