এদিকে আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে ইনজুরিতে সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে, সাকিবের অনুপস্থিতে মিরপুর টেস্টে লিটনের কাঁধেই নেতৃত্বভার উঠতে যাচ্ছে।
.png)
এবার এই সিরিজ শুরুর আগে জামাই ষষ্ঠী নিলেন টাইগারদের টেস্ট ফরম্যাটের সহ-দলপতি লিটন কুমার দাস। ষষ্ঠীতে আশীর্বাদ গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেশসেরা এ স্টাইলিশ ব্যাটার ও তার স্ত্রী এলডি সঞ্চিতা।
ছবির ক্যাপশনে লিটন লিখেছেন, ‘জামাই ষষ্ঠী’। অন্য পোস্টে তার স্ত্রী লিখেছেন, একহাতে সবকিছু মা একাই করেছেন। সে তার মেয়ের জামাইকে সেরাটা দিতে চেয়েছেন। শুভ জামাই ষষ্ঠী।
এদিন ষষ্ঠীতে হরেক রকমের ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে ডালা সাজিয়ে লিটনকে আশীর্বাদ করেন তার শাশুড়ি। কয়েক রকমের মিষ্টি, কেক, মুরগির মাংস, পিঠা, মাছ ইত্যাদিতেও সাজানো উপকরণে লিটনকে আশীর্বাদ করেন তিনি (শাশুড়ি)।