ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিঙ্গাপুরে কী করছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ৩ জুন ২০২৩
সিঙ্গাপুরে কী করছেন রোনালদো?
ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের জার্সিতে নিজের প্রথম মৌসুম খালি হাতেই শেষ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদিতে কখনো নিজেকে মেলে ধরেছেন আবার কখনো ব্যর্থ হয়েছেন তিনি। মৌসুম শেষে শিরোপাহীন রোনালদোর সৌদি ছাড়ার গুঞ্জন উঠেছে। এরই মধ্যে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন এ পর্তুগিজ তারকা।

হঠাৎ রোনালদোর সিঙ্গাপুরে যাওয়ায় ভক্তদের মনে জেগেছে নানা কৌতূহল। এ নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে নানা আলোচনা। তবে নতুন কোনো ক্লাবে নয়, বরং একটি জনকল্যাণমূলক কাজেই সেখানে গিয়েছেন সিআর সেভেন।

সিঙ্গাপুরের গণমাধ্যম মাদারশিপের প্রতিবেদনে বলা হয়েছে, জনকল্যাণমূলক কাজেই সিঙ্গাপুর গেছেন রোনালদো। দীর্ঘদিনের বন্ধু পিটার লিমের সঙ্গে দেখা করেছেন তিনি। পাশাপাশি সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখেছেন পর্তুগিজ তারকা ফুটবলার। 

Advertisement

সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখছেন রোনালদো। ছবি- ইনস্টাগ্রাম

এদিকে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের একমাত্র ট্রপিকাল গার্ডেন। সেখানে আমি বন্ধু পিটার লিমের এনপার্কসে গিয়েছি এবং এনপার্কসে পিটার লিম স্কলারশিপ দেখেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ 

গত বছরের শেষে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। মৌসুম শেষে ১৯ ম্যাচে ১৪ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। সৌদিতে এসে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল তার। তবে আল নাসরের হয়ে তিনি জিততে পারেননি কিছুই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!