ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশে আসার আগে শাস্তির মুখে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৭, ৫ জুন ২০২৩
বাংলাদেশে আসার আগে শাস্তির মুখে আফগানিস্তান
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কয়েকদিনের মাঝেই ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এর আগেই শাস্তির মুখে পড়েছে আফগানরা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী, ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে পারলে সেই দলকে শাস্তির মুখে পড়তে হয়। এই নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছে আফগানিস্তান।

শ্রীলংকার বিপক্ষে বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। যেখানে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক লংকানদের হারিয়ে দেয় তারা। ম্যাচটিতে জয় পেলেও আফগানদের পড়তে হয়েছে শাস্তির মুখে।

Advertisement

রোববার (৪ জুন) আইসিসি এক বিবৃতিতে আফগানিস্তানের শাস্তির বিষয়টি নিশ্চিত করে। এর আগে শুক্রবার (২ জুন) সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভার বোলিং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ব্যর্থ হয় টিম আফগান।

শাস্তি হিসেবে দলটির ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়। আফগানিস্তানকে এই শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। শাস্তির পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি দায় স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে ৬ উইকেটের বড় জয় পায় আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। ১৩২ রানের জয় নিয়ে সিরিজে সমতা টানেন লংকানরা। এতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনির্ধারিত ফাইনালে রূপ নিয়েছে।

উল্লেখ্য, চলতি জুনে এবং আগামী জুলাইয়ে দুই দফায় বাংলাদেশে সফর করবে আফগানিস্তান। ১৪ জুন খেলবে সফরের একমাত্র টেস্ট। ঈদের পর দুই দল ওয়ানডে ও টি-২০ সিরিজে মুখোমুখি হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!