২০২১ সালে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার পর সামাজিক মাধ্যমে তাদের ফলোয়াড় সংখ্যা হু হু করে বাড়তে থাকে। তবে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে তাদের। মেসির পিএসজি ছাড়ার ঘোষণার পরপরই প্রায় ১০ লাখ অনুসারী কমে গেছে প্যারিসিয়ানদের।
বুধবার মেসি যখন নিজের নতুন গন্তব্যের নাম ঘোষণা করেন তখনও ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়া পাল্টায়নি। সামাজিক মাধ্যমে ইন্টার মিয়ামির অনুসারী সংখ্যা বাড়ছে হু হু করে।
.png)
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় ইন্টার মিয়ামিতে যোগদানের ঘোষণা দেন মেসি। ফুটবল খুদে জাদুকরের ঘোষণাটি দেওয়ার আগে ইনস্টাগ্রামে মিয়ামির অনুসারী সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। ‘মার্কা’ জানিয়েছে, মেসির ঘোষণার চার ঘণ্টার মধ্যে ইনস্টায় ১৩ লাখ অনুসারী পায় মিয়ামি।
শুধু কি ইনস্টায়? টুইটারে পাঁচ মিনিটে ইন্টার মিয়ামির ফলোয়ার বেড়ে যায় ৭০ হাজার। মেসি নতুন গন্তব্যের ঘোষণার আগে টুইটারে মিয়ামির ফলোয়ার ছিল ১ লাখ ৯০ হাজার। সেখানে পাঁচ মিনিট পর তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৬০ হাজার। বর্তমানে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেওয়ার পর পেরিয়েছে ১৪ ঘণ্টা। এ সময়ে টুইটারে ফলোয়ার বেড়েছে ২ লাখ ১১ হাজার।