টি–২০তে অন্যতম ফেরিওয়ালা ভাবা হতো গেইলকে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি–২০ লিগগুলোতে তার ব্যাটিং ছিল আলোচিত। লাল-বলের খেলায় বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে মাঠে নেমেছিলেন। তারপর আর মাঠে দেখা যায়নি তাকে। তবে মাঝখানে কয়েকটা বছর কেটে গেলেও অবসরের ঘোষণা দেননি এই ক্রিকেটার।
আইসিসি টিভিতে 'ফ্লেয়ার, ফ্যাশন এবং ফান উইথ ক্রিস গেইল' নামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কথা বলেন ক্রিস গেইল। সেখানে টেস্ট ক্রিকেট, মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেট, ফ্যাশন-উদযাপন, ইউনিভার্স বস তকমা নিয়ে কথা বলেন গেইল। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া ব্রিটিশ-তানজানিয়ান ঔপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাহকে গেইলের সঙ্গে সেখানে ওই অনুষ্ঠানে দেখা যায়।
.png)