ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ইন্দোনেশিয়ায় খেলবেন না মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১৫ জুন ২০২৩
যে কারণে ইন্দোনেশিয়ায় খেলবেন না মেসি
লিওনেল মেসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে বর্তমানে চীনে অবস্থান করছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অজিদের বিপক্ষে ম্যাচ শেষে জাকার্তায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এ প্রীতি ম্যাচে খেলবেন না মেসি।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, দেশের হয়ে আসন্ন দ্বিতীয় প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি। তবে চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলবেন তিনি।

এদিকে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন ইদুল জানিয়েছেন, সকারুদের বিপক্ষে দ্বৈরথের পর জাকার্তা যাবেন না মেসি। আগামী সোমবার সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে বিশ্বচ্যাম্পিয়নরা। 

Advertisement

তিনি বলেন, এর আগেই মেসিকে ছেড়ে দেবে আলবিসেলেস্তেরা। যাতে দ্রুত ছুটি কাটানো শুরু করতে পারেন ৩৫ বছর বয়সী কিংবদন্তি। কারণ, দীর্ঘ মৌসুমে টানা খেলে যাওয়ায় বেশ পরিশ্রান্ত ফুটবল জাদুকর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। জবাবে স্কালোনি বলেন, পুরো ম্যাচেই তাকে খেলাতে চাই আমরা। তবে বিষয়টা দেখতে হবে। এরই মধ্যে সে অনেক ম্যাচ খেলেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!