ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার মুখোমুখি ইন্দোনেশিয়া, যা বলছে পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ১৯ জুন ২০২৩
আর্জেন্টিনার মুখোমুখি ইন্দোনেশিয়া, যা বলছে পরিসংখ্যান
ছবি- সংগৃহীত

চীনের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্দোনেশিয়ায় পাড়ি দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। আর এর মধ্য দিয়ে শেষ হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এশিয়া সফর।

সোমবার জাকার্তার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ছয়টায়। এ ম্যাচে জয় তুলে নিতে বেশ আশাবাদী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

এদিকে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনার বিপক্ষে ১৪৯ নম্বর দল ইন্দোনেশিয়ার লড়াইটা একপেশেই হওয়ার কথা। এমনকি বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই সহজে উতরে যাওয়ার কথা স্ক্যালোনির শিষ্যদের।

Advertisement

অবশ্য স্কালোনি বলেন, এই ম্যাচে তরুণদের বাজিয়ে দেখতে চান। যে কারণে স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকলাস ওতামেন্ডিকে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে বয়সভিত্তিক ফুটবলে মাত্র একবার এই দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস আছে। ১৯৭৯ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সে ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এ ম্যাচে জোড়া গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন রামন দিয়াজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!