ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার পরবর্তী ডি মারিয়ার নাম জানালেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ১৮ জুন ২০২৩
আর্জেন্টিনার পরবর্তী ডি মারিয়ার নাম জানালেন মার্টিনেজ
ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে শিরোপা জয়ের স্বাদ পাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। একে একে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। এসব ট্রফি জয়ের পেছনে তার ভূমিকাও অসামান্য। তবে তার বিদায়ে আলবিসেলেস্তাদের শূন্যস্থান পূরণ করবেন কে?

ডি মারিয়ার সেই জায়গায় ভবিষ্যতে আর্জেন্টিনার উঠতি তারকা আলেজান্দ্রো গার্নাচোকে দেখছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

সবশেষ প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করেছিল। সেই ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জাতীয় দলে অভিষেক হয়েছে তরুণ গার্নাচোর। ১৮ বছর বয়সী এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ১৬ মিনিট মাঠেও ছিলেন।

Advertisement

আলেজান্দ্রো গার্নাচো

ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে গার্নাচোকে রেখেছিলেন দলটির কোচ হাভিয়ের মাসচেরানো। তবে ম্যানইউর ছাড়পত্র না মেলায় ওই টুর্নামেন্টে তার অংশ নেয়ার সুযোগ হয়ে ওঠেনি। 

তবে আরো আগেই জাতীয় দলে ডাক পাওয়া গার্নাচোর অভিষেকের জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। বিশ্বকাপের পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচের দলেও তাকে রেখেছিলেন লিওনেল স্কালোনি।

বয়সে তরুণ হলেও ইতোমধ্যে প্রিমিয়ার লিগে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন স্পেনের মাদ্রিদে জন্ম নেয়া গার্নাচো।

তাকে নিয়ে মার্টিনেজের বলেন, ‌‘সে (গার্নাচো) খুবই বিনয়ী ছেলে। জাতীয় দলে এসে সে নিজের কাজটা করেছে, তবে তার মুখে খুব বেশি উচ্চবাচ্য নেই। তার খেলায় আগ্রহের বিষয়টি খুব ভালোভাবে বোঝা গেছে। সে লিটল স্টার, আশা করি নিজেকে আরো পরিণত করে তুলবে। আমার মতে সে আমাদের জন্য অনেক কিছু দিতে পারবে, ডি মারিয়ার মতো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!