ইন্দোনেশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। দলে আরও পরিবর্তনের আভাস এই কোচ বললেন, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে বিশ্রাম দেওয়া হবে আরও কয়েকজন খেলোয়াড়কে।
তিনি বলেন ‘মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) দি মারিয়া ও (নিকোলাস) ওতামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'
তিনি আরো বলেন ‘আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও (মেসি) থাকবে না, তবে অন্যরা আছে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।'
.png)