বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ক্যানসারে আক্রান্ত হওয়া বাগদত্তার পাশে থাকতে বিসিবির চাকরি ছেড়েছেন ক্যালেফাতো।
জানা গেছে, জাতীয় দলের ফিজিও হিসেবে রিহ্যাবিলিটেশন সেন্টারে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল ক্যালেফাতোকে। জানুয়ারি থেকে কাজ শুরু করেন তিনি। ছয় মাস যেতে না যেতেই চাকরি ছাড়তে হলো তাকে।
.png)
চোটাক্রান্ত ক্রিকেটারদের রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিচর্যা করা হতো। তাসকিন আহমেদ, সাকিব আল হাসান তার অধীনে চোট পরিচর্যা করে চোটমুক্ত হয়েছেন।
জালাল ইউনুস বলেন, ৩০ জুন জুলিয়ানের শেষ কর্মদিবস। তার জায়গায় নতুন একজন ফিজিও নেয়া হবে।
আগামী ৩০ জুন নিজ দেশ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন কোচিং স্টাফের এ সদস্য। ২০১৯ এ জাতীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান বংশোদ্ভুত এ প্রোটিয়া। এক বছরের মতো দায়িত্ব পালন করে চাকরি ছাড়েন তিনি। পরে ভিন্ন দায়িত্ব নিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশে আসেন ক্যালেফাতোা।