আজ বৃহস্পতিবার থেকে শেরে বাংলায় তিনদিনের অনুশীলন শুরু হয়েছে। ধারণা করা হয়েছিল এখানে থাকবেন সাকিব। কিন্তু এই ক্রিকেটারকে ঈদের আগের ৩ দিনের অনুশীলনে দেখা যাবে না। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব দেশেই নেই। আবার চলে গেছেন বিদেশে।
সাকিব দেশে নেই। কবে গেলেন? তা নিয়েও আছে ধুম্রজাল। একপক্ষ বলছে, ১৯ জুন শেরে বাংলায় প্র্যাকটিস করার পর মধ্যরাতের ফ্লাইটে নিরবে দেশ ছেড়েছেন সাকিব। আবার কেউ কেউ বলছেন, ২০ জুন দেশ ছেড়েছেন এ অলরাউন্ডার।
.png)
তবে যেদিনই যান না কেন, আসল খবর হলো সাকিব দেশের বাইরে। বিসিবি প্রটোকল ম্যানেজার ও সাকিবের খুব কাছের মানুষ ওয়াসিম খান জানিয়েছেন, সাকিব ১৯ জুন মধ্যরাতে দেশ ছেড়েছেন। এদিকে আজ বুধবার সকালে নিজের ফেসবুক পেইজে ছবি দিয়েছেন সাকিব।
সেখানে বিমান বাংলাদেশের লোগোযুক্ত একটি কফি কাপের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, টরেন্টো (কানাডার সবচেয়ে বড় শহর)। জানা গেছে, সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ করে একবারে দেশে ফিরবেন। ১ জুলাই রাতে চট্টগ্রামে টিম বাংলাদেশের সঙ্গে মিলিত হবেন তিনি।