ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ছোটনকে বাফুফের চিঠি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ৪ জুলাই ২০২৩
এবার ছোটনকে বাফুফের চিঠি
ছবি: সংগৃহীত

গত মে মাসে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়েন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন দীর্ঘদিনের ক্লান্তি।  দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে কোচিংয়ের অনুরোধ করলেও  তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।  মঙ্গলবার (৪ জুলাই) তাকে চিঠি দিয়েছে বাফুফে। 

ওই চিঠিতে বাফুফে উল্লেখ করে, বাংলাদেশ বাংলাদেশের অন্যতম সফল ও সার্থক ফুটবল প্রশিক্ষক জনাব গোলাম রব্বানী ছোটন।  তিনি বিগত ২০০৬ সালে ফুটবল প্রশিক্ষক হিসেবে বাফুফের যোগদান করেন।  তিনি বিগত ২০০৯ সাল হতে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে বাংলাদেশ মহিলা জাতীয় দল ও বয়সভিত্তিক ফুটবল দল বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।  যার মধ্যে অন্যতম হলো নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ‘ওমেন্সে চ্যাম্পিয়নশীপ-২০২২’। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে’

চিঠিতে বাফুফে আরো জানায়, ‘বাংলাদেশ নারী ফুটবল দল ও বিভিন্ন বয়স ভিত্তিক মহিলা ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে প্রধান প্রশিক্ষক জনাব গোলাম রব্বানী ছোটনের অবদান অনস্বীকার্য।  বাংলাদেশ ফুটবল দলের মোঃ গোলাম রব্বানী ছোটনের উত্তরোত্তর সাফল্য ও ভবিষ্যৎ কামনা করছে।’

Advertisement

প্রায় এক দশক নারী ফুটবল নিয়ে কাজ করছেন ছোটন। জাতীয় দলসহ, অনূর্ধ্ব সব দলকেই তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। কাজ করতে করতে হাঁপিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গত মে মাসে ছোটন বলেছেন, ‘গত কয়েক বছর অসম্ভব পরিশ্রম করেছি। সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দলকে পর্যায়ক্রমে অনুশীলন করিয়েছি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমার বিশ্রাম দরকার। এখন বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেওয়া দরকার। তাই বাফুফের দায়িত্ব ছাড়তে চাই’।

২০০৯ সাল থেকে নারী দলের দায়িত্ব সামলাচ্ছেন ছোটন। ২০১৭ সাল থেকে বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া তার অধীনে সর্বশেষ নারী সাফ জিতেছে সাবিনারা। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!