ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ- আফগানিস্তান সিরিজ

জোর করে ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তামিম!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ৫ জুলাই ২০২৩
জোর করে ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তামিম!
ছবি: সংগৃহীত

কোমরের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে অবশ্য পুরোপুরি সুস্থ হননি তিনি। তারপরেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবেন তিনি।

মঙ্গলবার (৪ জুলাই) দিন পুরো দল যখন অনুশীলনে তখন বিশ্রাম নিচ্ছিলেন তামিম। এদিনের প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

তামিম বলেন, ‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলব না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। কালকে খেলার পর বুঝতে পারব কি অবস্থা। এখন পর্যন্ত (যেটা) আমি আগামীকাল খেলব।’

Advertisement

মূলত এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে আরো পরিষ্কার ধারণা নিতে চান তামিম। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করব না যাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত।’

‘খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এমন কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।’

এদিকে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলছিলেন, 'এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল।’

পাপন আরো বলেন, ‘আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’

এ বিষয়ে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে পাপনকে ফোন করেছিল। বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাথু (হাথুরুসিংহে) আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কি না, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো! আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে। আমাকে কিছুক্ষণ আগে (গতকাল) কোচ ফোন করেছিল।’ 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!