ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

ভালো শুরুর পর ফিরলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ৫ জুলাই ২০২৩
ভালো শুরুর পর ফিরলেন তামিম
তামিম ইকবাল

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর পর সাজঘরে ফিরেছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৬.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান। 

এর আগে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।

Advertisement

এদিন বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। ম্যাচের শুরু থেকেই হাত খুলে ব্যাটিং করেন তামিম। আর ৯ বল খেলে প্রথম রানের খাতা খোলেন লিটন।

আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের সপ্তম ওভারে ফজল হকের বলে রহমানউল্লাহ গুরবাজের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম। আউট হওয়ার আগে ২১ বলে ১৩ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

এরপর বাইশ গজে আসেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। ক্রিজে এসেই আফগান বোলারদের ওপর চড়াও হন তিনি। বর্তমানে লিটন ১০ ও ৮ রানে ব্যাট করছেন শান্ত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!