গত জুনে পিএসজিকে একটি চিঠি দিয়েছিলেন এমবাপ্পে। সেখানে ফরাসি ক্লাবটিতে না থাকার কথা জানিয়েছেন তিনি। আর এতেই যেন নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ।
এরপর আন্তর্জাতিক বিরতিতে (জুনে) জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এমবাপ্পে। সেখানে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকার দেন তিনি। যা চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে।
.png)
সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, পিএসজি বিভেদ সৃষ্টিকারী ক্লাব। এখানে খেলে তার তেমন লাভ হচ্ছে না। যেকারণে জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজিতে তেমনটি হয়নি।
এমবাপ্পে বলেন, ‘ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? হ্যাঁ, করে। কিন্তু এটাতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে তারা আমাকে প্রতিদিন দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে প্রতি সপ্তাহে। এবং গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।’
তিনি বলেন, আমি এখনো তরুণ এবং আমারো অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আমিও মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরো ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।
পিএসজিতে খেলার কারণে অনেক ‘গালগল্প’ ছড়ায় উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। সুতরাং এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।’