ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর সতীর্থ হচ্ছেন সাদিও মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ১৫ জুলাই ২০২৩
রোনালদোর সতীর্থ হচ্ছেন সাদিও মানে
ছবি- সংগৃহীত

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে পাড়ি দিয়েছেন আগেই। এরপর দেশটির ঘরোয়া ক্লাবে পা রেখেছেন ফরাসি তারকা করিম বেনজেমা, কন্তে ও ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রোজোভিকের মতো তারকারা। এবার সে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন সেনেগাল সুপারস্টার সাদিও মানে।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের কর্মকর্তাদের সঙ্গে সাদিও মানের প্রতিনিধিরা বৈঠক করেছে। এ নিয়ে সৌদি আরবের ক্রীড়া বিষয়ক জনপ্রিয় দৈনিক আরিয়াদিয়ার সূত্র দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডট কম।

গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়, এই গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসরে যোগ দিবেন মানে। সে লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার দুই পক্ষ বৈঠক করে। ৩০ মিলিয়ন ইউরোরতে আল নাসরে রোনালদোর সতীর্থ হবেন মানে।

Advertisement

যদিও বর্তমানে ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে আল নাসর। মূলত সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলার ক্রয়ে নিষেধাজ্ঞা পায় তারা। 

২০১৮ সালে সৌদি ক্লাবটি ইপিএলের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ায়। ২০২০ সালে মুসাকে ছেড়েও দেয় তারা। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এড অন্সের টাকা পরিশোধ করেনি ক্লাবটি।

মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ না করায় ফিফা থেকে নিষেধাজ্ঞা পায় আল নাসর। সাদিও মানেকে নিবন্ধন করতে হলে আহমেদ মুসার সমস্যার সমাধান করতে হবে ক্লাবটিকে। 

ফিফা নিশ্চিত করেছে যে, সমস্যাটি সমাধান করতে পারলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে আল নাসরের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!