ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেনিস কোর্টের নতুন রাজা আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪, ১৭ জুলাই ২০২৩
টেনিস কোর্টের নতুন রাজা আলকারাজ
ছবি- সংগৃহীত

বড় মঞ্চ, বড় তারকা। তবে সেসবকে যেন তোয়াক্কায় করলেন না স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। আর সে কারণেই হয়তো নোভাক জকোভিচের মতো কিংবদন্তিকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতলেন ২০ বছর বয়সী এ তরুণ।

রোববার লন্ডনের অল ইংলিশ কোর্টে পৌনে পাঁচ ঘন্টার ম্যারাথন লড়াই শেষে নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেছেন আলকারাজ। টেনিসের বড় নক্ষত্র জকোভিচকে  ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন এই তরুণ। যা তার ক্যারিয়ারে ২য় গ্র্যান্ডস্ল্যাম। আর দশ বছরের মধ্যে উইম্বলডনে এটিই ছিলো জকোভিচের প্রথম হার। 

প্রথম সেটে ৬-১ গেমে আলকারাজকে উড়িয়ে দিয়েছেন জকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাজ। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড।

Advertisement

টাইব্রেকে দ্বিতীয় সেটে জকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাজ, সেটি যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!

ড্রপ শট বরাবরই আলকারাজের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাজের শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জকোভিচকে।

একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাজ। এই আলকারাজকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!