ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ খুইয়ে যা বললেন রশিদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫১, ১৭ জুলাই ২০২৩
সিরিজ খুইয়ে যা বললেন রশিদ
ছবি- সংগৃহীত

টি-২০ ফরম্যাটে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ খুইয়েছে আফগানিস্তান। সিলেটে এই সিরিজের দুটি ম্যাচেই হানা দিয়েছিল বৃষ্টি। এতে দুই ম্যাচে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) জিতেছে বাংলাদেশ। তবে সিরিজ খুইয়ে বৃষ্টিকে নয়, বরং নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন আফগান দলপতি রশিদ খান।

প্রথম ম্যাচের মতো রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে আফগানিস্তান। পরে ম্যাচের ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান করার পর শুরু হয় বৃষ্টি। 

প্রায় সোয়া ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৭ ওভারে। কার্টেল ওভারের ম্যাচে আফগানরা সংগ্রহ করে ১১৬ রান। আর স্বাগতিকেরা রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতে চায়। এতে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ।

Advertisement

ম্যাচ হারায় আফগানদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন রশিদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘আবহাওয়া কোনো দলের জন্য অজুহাত হতে পারে না। টি-২০ খেলা স্কিলের ওপর নির্ভর করে এবং বিশেষ করে ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। বড় স্কোর করতে যদি সময় নিতাম, তাহলে পারতাম।’

অবশ্য বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট রশিদ বলেন, ‘বোলিংয়ে এমন পারফরম্যান্সই আমি চেয়েছি। দারুণ চেষ্টা করেছে। কয়েকটা উইকেট পেয়েছি তবে কম স্কোর হওয়ায় তা আর কাজে দেয়নি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!