যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মিয়ামি। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বুসকেটসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। এ সময় তাকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়।
why do arbeloa and busquets look so similar in these. admin needs new glasses…🤓🤦♂️ pic.twitter.com/dxRmOvdMaI
— Major League Soccer (@MLS) July 16, 2023
.png)
২০১০ সালে স্পেনের বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেটসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। পরে অবশ্য আরবেলোয়ার জায়গায় বুসকেটসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়।
এরপর বুসকেটস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেটস। দুই বছর পর আবার তাদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেটস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি।