ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ১৮ জুলাই ২০২৩
মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম কত?
ছবি- সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। জাকজমকপূর্ণ আয়োজনে তাকে বরণও করে নিয়েছে ক্লাবটি। এখন শুধু মিয়ামির জার্সিতে মেসির অভিষেকের অপেক্ষা।

শুক্রবার ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির জার্সিতে মাঠে নামতে পারেন মেসি। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব ক্রুস আজুল। এ ম্যাচকে ঘিরে টিকিটের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এমএলএসের ক্লাবটি।

শুধু বৃদ্ধিই নয়, টিকিটটের দাম রীতিমতো আকাশ ছুঁয়েছে। টিকেট বিক্রির ওয়েবসাইট ‘Vivid Seats’-এর বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ম্যাচটির সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ১০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। এটিই এখন পর্যন্ত এমএলএস-এর কোনো ক্লাবের ম্যাচ টিকেটের সর্বোচ্চ মূল্য।  

Advertisement

অবশ্য কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। সেসব টিকিটের গড় দাম ৪৮৭ ডলার, যা বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!