চলতি বছরের মার্চের শুরুতে নেইমারের ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন ব্রাজিলিয়ান এই তারকা।
বিষয়টি নিয়ে পিএসজি জানিয়েছে, ‘গত সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন করার পর এ সপ্তাহে পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমারের ফেরার আশা করা হচ্ছে।’
.png)
শারিরীক ও মানসিক পরীক্ষার পর পশ্চিমাঞ্চলীয় শহর পোইসিতে পিএসজির অনুশীলন গ্রাউন্ডে সব খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে পর্তুগিজ লেফট-ব্যাক নুনো মেনডেস ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অনুপস্থিত রয়েছেন বলে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, গত মে মাসে উরুর ইনজুরিতে আক্রান্ত হন মেনডেন। পরবর্তীতে আবারো তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়। তবে সেটা অনুশীলনের সময় নয় বলে পিএসজি নিশ্চিত করেছে। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।